Site icon দৈনিক বঙ্গচিত্র

২৭ নভেম্বর সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভা আহ্বান

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের নিয়ে একটি ফুলকোর্ট সভা ডাকেছেন। সোমবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. আতিকুস সামাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফুলকোর্ট সভাটি আসছে ২৭ নভেম্বর বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে হবে।

সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে, সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা যায়, ফুলকোর্ট সভা হলো বিচারপতিদের নিজস্ব আলোচনার একটি ফোরাম, যেখানে নীতি-নির্ধারণী নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Exit mobile version