৮৭ লাখ মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগে সিকদার গ্রুপের রন হক সিকদার ও রিক হক সিকদারসহ ২৪ জনের বিরুদ্ধে দুটি মামলায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৯ অক্টোবর) দুদক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন।
তিনি জানান, রন হক সিকদার ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে ৬০ লাখ ৯২ হাজার মার্কিন ডলার বিদেশে পাচার করেছেন। একইভাবে রিক হক সিকদার ক্রেডিট কার্ডের মাধ্যমে আরও ২৬ লাখ ২২ হাজার মার্কিন ডলার পাচার করেন।
দুদক মহাপরিচালক আরও বলেন, দুই মামলায় এই দুইজনের সহযোগী হিসেবে মোট ২৪ জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

