Dhaka ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

স্থগিত হলো মেসিদের ভারত সফর, কেরালায় হবে না প্রীতি ম্যাচ

আগামী নভেম্বরে ভারতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে শেষ মুহূর্তে স্থগিত হয়েছে বহুল প্রতীক্ষিত সেই সফর। শনিবার (২৫ অক্টোবর) আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) এবং আয়োজক প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করেছে।

১৭ নভেম্বর কেরালার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আয়োজনের অনুমতি দিতে ফিফার দেরি হওয়ায় ম্যাচটি আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন স্পন্সর প্রতিষ্ঠান ‘রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি’-এর ব্যবস্থাপনা পরিচালক আন্তো অগাস্টিন। তিনি জানান, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করে নভেম্বরে ম্যাচটি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগিরই নতুন তারিখ জানানো হবে।

তবে এই বক্তব্যের সঙ্গে একমত নয় এএফএ। স্প্যানিশ সংবাদমাধ্যম লা নাসিওন-কে এএফএ-এর এক কর্মকর্তা জানান, আর্জেন্টিনা নভেম্বরে ভারত সফরে যাচ্ছে না। বরং দলটি কোচ লিওনেল স্ক্যালোনির নেতৃত্বে প্রশিক্ষণের জন্য স্পেন যাবে এবং ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচ খেলবে লুয়ান্ডায়।

এএফএ আরও জানায়, কেরালা কর্তৃপক্ষ ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হয়েছে এবং বারবার চুক্তি ভঙ্গ করেছে। কর্মকর্তা বলেন, “আমরা ম্যাচ আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। প্রতিনিধি দল মাঠ ও হোটেল পরিদর্শনও করেছে। কিন্তু ভারতের পক্ষ থেকে চুক্তি বারবার লঙ্ঘন হওয়ায় ম্যাচটি স্থগিত করতে হয়েছে।”

তিনি আরও যোগ করেন, ভবিষ্যতে নতুন তারিখে ম্যাচ আয়োজনের বিষয়ে চুক্তি পুনর্গঠনের পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

স্থগিত হলো মেসিদের ভারত সফর, কেরালায় হবে না প্রীতি ম্যাচ

Update Time : ০৮:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫