Dhaka ০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি: সারজিস

||বিএন আহাম্মেদ ||এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক দিতে নানা অজুহাত দেখানো হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

রোববার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, এনসিপি শাপলা প্রতীক আদায় করেই আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেবে।

সারজিস আলম বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনীতি শুধু নির্বাচনে সীমাবদ্ধ থাকা উচিত নয়। গণতন্ত্রের অগ্রযাত্রা নিশ্চিত করতে নির্বাচন প্রয়োজন হলেও জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়নের রূপরেখা পরিষ্কার না থাকলে শুধু নির্বাচনের আলোচনা অর্থহীন। তিনি আরও বলেন, জুলাই সনদের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

তিনি দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা না থাকলে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনে যাওয়ার অধিকার নেই। এনসিপি জনগণের প্রত্যাশার সঙ্গে অসঙ্গত কোনো সিদ্ধান্ত নেবে না এবং তাদের অবস্থান থেকে সরে যাবে না।

সভায় জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলের সভাপতিত্বে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি: সারজিস

Update Time : ০৮:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫