Dhaka ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

অন্তর্বর্তী সরকারের কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে: মির্জা ফখরুল

বর্তমান রাজনৈতিক অচলাবস্থার জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার তাদের ওপর রাখা বিশ্বাস ভঙ্গ করেছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জেএসডির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল জানান, বিভিন্ন সংস্কার নিয়ে প্রায় নয় মাস ধরে ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে। বেশ কয়েকটি বিষয়ে সমঝোতাও হয়েছিল। কিন্তু যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলো উল্লেখ করে তারা ‘নোট অব ডিসেন্ট’ জমা দিয়েছিলেন। পরে দেখা যায়, প্রধান উপদেষ্টার কাছে পাঠানো সুপারিশে সেই মতবিরোধগুলো রাখা হয়নি।

তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশন ও সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে এবং জনগণের আস্থার জায়গায় আঘাত করেছে।

বিএনপি সংস্কারের পক্ষে উল্লেখ করে ফখরুল বলেন, যে সংস্কারে সবাই একমত হতে পারে—বিএনপি ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ফেব্রুয়ারিতে ঘোষিত জাতীয় নির্বাচন বিএনপি চায়। তবে এই নির্বাচন ভণ্ডুল করতে একটি মহল সক্রিয় রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

গণভোট নিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই। ভোটের দিনে দুই ধরনের ব্যালট থাকবে—একটি সংসদ নির্বাচনের জন্য, আরেকটি গণভোটের জন্য।

একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতে দেশবিরোধী অবস্থানে থাকা এই দল এখনো জনগণের ইচ্ছার বিপক্ষে অবস্থান নিতে চায়। তিনি সেই দলকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

অন্তর্বর্তী সরকারের কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে: মির্জা ফখরুল

Update Time : ০৩:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫