Dhaka ০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার

  • Reporter Name
  • Update Time : ১২:২০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ২৮১ Time View

||বৃষ্টি খাতুন|| রংপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় ৫০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার। খুচরা পর্যায়ে যেখানে নির্ধারিত মূল্য ১ হাজার ৩০০ টাকা, সেখানে ভোক্তাদের গুনতে হচ্ছে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত। এতে গৃহস্থালি ব্যয় বেড়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ২০২৬ সালের জানুয়ারি মাসে প্রতি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করলেও মাঠপর্যায়ে তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুর জেলায় মাসে প্রায় দুই হাজার মেট্রিক টন সিলিন্ডার ও সাড়ে চার হাজার মেট্রিক টন গ্যাসের চাহিদা থাকলেও গত কয়েক সপ্তাহ ধরে সরবরাহ নেমে এসেছে মাত্র ২০ শতাংশে। ফলে বাজারে সংকট তৈরি হয়ে দাম বেড়েছে।

রংপুর এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি মোতাব্বের হোসেন বিদ্যুৎ বলেন, বিভাগের আট জেলায় মাসিক চাহিদা প্রায় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার মেট্রিক টন হলেও পরিবহন সংকটে সরবরাহ ব্যাহত হচ্ছে।

জেলায় ২৪৭টি এলপিজি স্টেশন ও ডিলার পয়েন্টের বেশিরভাগেই বর্তমানে গ্যাস সরবরাহ সীমিত রয়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাসিক ব্যয় বেড়ে স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।ভুক্তভোগীরা দ্রুত সরকারি হস্তক্ষেপ ও কঠোর বাজার তদারকির দাবি জানিয়েছেন।

Tag :
Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার

Update Time : ১২:২০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬