Dhaka ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ২৫০ Time View

ভেনেজুয়েলা থেকে তেল ও অর্থ প্রবাহ বন্ধের ঘোষণা দিয়ে কিউবাকে দ্রুত সমঝোতায় আসার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১১ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি দেশটিকে সতর্ক করে বলেন, সময় শেষ হওয়ার আগেই চুক্তি না করলে কিউবাকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএ-এর বরাতে জানা গেছে, ট্রাম্প তার পোস্টে স্পষ্ট করে বলেছেন, কিউবায় এখন থেকে তেল বা অর্থের জোগান সম্পূর্ণ বন্ধ থাকবে। মূলত ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটক করার এক সপ্তাহ পরই ট্রাম্প এই কঠোর অবস্থান নিলেন।

ট্রাম্প দাবি করেন, দীর্ঘ সময় ধরে কিউবা ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভর করে টিকে ছিল। এর বিনিময়ে তারা ভেনেজুয়েলার শাসকদের নিরাপত্তা সেবা দিত। কিন্তু গত সপ্তাহে কারাকাসে মার্কিন অভিযানে কিউবার অনেক নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন এবং এখন আর সেই সুরক্ষা দেওয়ার সুযোগ নেই।

একই দিনে ট্রাম্প অপর একটি পোস্টে ইঙ্গিত দেন যে, ভবিষ্যতে বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার প্রেসিডেন্ট হতে পারেন। এমন একটি পোস্ট শেয়ার করে ট্রাম্প মন্তব্য করেন, “এটি আমার কাছে ভালোই মনে হচ্ছে।”

উল্লেখ্য, ২০০০ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে থাকা কিউবা তাদের জ্বালানি ও অর্থনৈতিক চাহিদার বড় অংশের জন্য ভেনেজুয়েলার ওপর নির্ভরশীল ছিল। ভেনেজুয়েলায় ক্ষমতার পটপরিবর্তন ও মার্কিন সরাসরি হস্তক্ষেপে কিউবার সেই সুযোগ এখন সম্পূর্ণ বন্ধের পথে। এমন পরিস্থিতিতে দেশটিকে দ্রুত মার্কিন শর্তে চুক্তিতে আসার চাপ দিলেন ডোনাল্ড ট্রাম্প।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

Update Time : ১২:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬