Dhaka ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেলেন এনসিপির নেতারা

  • Reporter Name
  • Update Time : ০৭:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৮১ Time View

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা এভারকেয়ার হাসপাতালে গেছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে পৌঁছান এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণের কারণে খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার সংকটাপন্ন অবস্থার খবর পেয়ে বিএনপি ছাড়াও অন্যান্য দলের নেতারা হাসপাতালে এসে খোঁজ নিচ্ছেন।

প্রধান উপদেষ্টার নির্দেশে তার শারীরিক অবস্থা জানতে হাসপাতালে গেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বিশেষ সহকারী মনির হায়দারও।

গত রোববার (২৩ নভেম্বর) খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে তিনি সিসিইউতে আছেন এবং সেখানে চিকিৎসা চলছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেলেন এনসিপির নেতারা

Update Time : ০৭:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫