
চকরিয়া বদরখালী’তে ৪০০ পরিবারের ঊর্ধ্বে চলাচলের রাস্তা ভেঙ্গে পড়ায় এলাকাবাসী’র জন দুর্ভোগ পরিস্থিতি।
দেলোয়ার হোছাইন, চকরিয়া উপজেলা প্রতিনিধি।
আজম নগর থেকে নাপিতখালী পাড়া ও মামা- ভাগিনা পাড়া ৪০০ পরিবারের ঊর্ধ্বে যাতায়াত রাস্তাটি সংস্কার করার জন্য অতিব জরুরী। এবং রাস্তাটি এলজিডি আইডি অনুমোদিত।
এলাকাবাসি বলেন, আমাদের এলাকা চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন ৩নম্বর ব্লক, ০৯নং ওয়ার্ডের আজমনগর থেকে নাপিতখালী পাড়া ও মামা-ভাগিনা পাড়া ৪০০ পরিবারের ঊর্ধ্বে যাতায়াত রাস্তাটি বর্তমানে খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বিশেষ করে বর্ষাকালে রাস্তার দুই’দিকের চিংড়ি প্রকল্পের পানি এর কারণে এই যোগাযোগ রাস্তাটি দিন দিন অত্যন্ত খুবই মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
অন্যথায়, যাতায়াত রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসা,ছাত্র/ছাত্রী’ ও হেফজ খানা ছাত্র ‘সহ এবং বিভিন্ন ব্যবসায়ী কর্মজীবী ও আরোগ্যব্যাধি রোগীসহ প্রতিনিয়তেই শত শত মানুষ যাতায়াত করেন। বর্তমান অবস্থা খু্বই রাস্তাটি মারাত্মকভাবে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে এবং সাধারণ মানুষের চরম ভোগান্তি পরিণত হয়েছে। কারণ পার্শ্ববর্তী আমাদের বঙ্গোপসাগর এবং মহামারি ঘূর্ণিঝড় আসলেই এলাকায় ঝুঁকিপূর্ণ হওয়াতে নিজের জীবনকে বাঁচাতে অন্য জায়গাতে চলে যেতে হয় তাই এ রাস্তাটি ঝুঁকিপূর্ণ হওয়াতে অনেক মানুষের যাওয়ার পথে মৃত্যু ও ঘটে।
অতএব, স্থানীয় জনগণের দুর্ভোগ দূরীকরণ ও নিরাপদ রক্ষার্থে জনগণের স্বার্থে চলাচলের জন্য সরকারি বাজেট থেকে জরুরি ভিত্তিতে উক্ত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত’ভাবে জনসাধারণ এর অনুরোধ।
Reporter Name 











