Dhaka ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

চার্লি কার্ক হত্যাকাণ্ড: মূল সন্দেহভাজন টেইলর রবিনসন গ্রেফতার

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) ইউটা অঙ্গরাজ্যের গভর্নর স্পেন্সার কক্স এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম টেইলর রবিনসন, বয়স ২২ বছর।

ইউটা কাউন্টি জেল কর্তৃপক্ষ জানায়, রবিনসনের বিরুদ্ধে আপাতত যে অভিযোগে তাঁকে আটক রাখা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে পরিকল্পিত হত্যা, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুরুতর অপরাধ সংঘটন এবং বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার অভিযোগ।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়নি। এ সংক্রান্ত প্রাথমিক নথিপত্রও জনসমক্ষে প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গভর্নর কক্স বলেন, “আমরা আগামী কিছু দিনের মধ্যেই আনুষ্ঠানিক চার্জ দাখিল করব, যেখানে মামলার ভিত্তি ও বিস্তারিত তথ্য থাকবে।” তিনি আরও জানান, কাউন্টি অ্যাটর্নি কার্কের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যথাযথভাবে অভিযোগপত্র প্রস্তুত করা হবে।

সূত্র: সিএনএন নিউজ।

/এআই

Tag :
Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

চার্লি কার্ক হত্যাকাণ্ড: মূল সন্দেহভাজন টেইলর রবিনসন গ্রেফতার

Update Time : ১০:১৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫