Dhaka ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

দশ বছরের গৌরবময় যাত্রা উদযাপন করলো DTI

  • Reporter Name
  • Update Time : ১০:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৯৪২ Time View

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৫ | নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে প্রযুক্তি ও দক্ষতা নির্ভর শিক্ষার প্রসারে অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছে Daffodil Technical Institute (DTI)।
২০১৬ সালের ১০ই অক্টোবর মাত্র ১৬ জন শিক্ষার্থী ও তিনটি বিভাগ কম্পিউটার, সিভিল ও ইলেকট্রিক্যাল টেকনোলজি নিয়ে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। বর্তমানে DTI-তে রয়েছে ১২টি বিভাগ এবং শিক্ষার্থী সংখ্যা ২৫০০-এরও বেশি।

গত এক দশকে DTI-এর শিক্ষার্থীরা অংশ নিয়েছে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায়, অর্জন করেছে নানাবিধ সাফল্য এবং গড়ে তুলেছে নিজের ক্যারিয়ার দেশ ও বিদেশে।

বর্ণাঢ্য আয়োজনে 10th Foundation Day Celebration

এই দীর্ঘ সাফল্যের যাত্রা উদযাপন উপলক্ষে ১৪ অক্টোবর ২০২৫, DTI ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান “10th Foundation Day Celebration”।
অনুষ্ঠানে আনন্দ, স্মৃতি ও সাফল্যের গল্পে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Daffodil Family এর অধীনে ঢাকা অঞ্চলের সকল Polytechnic Institute-এর অধ্যক্ষবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Mr. Rathindra Nath Das, Executive Director, Daffodil Education Network (DEN)।
এছাড়াও উপস্থিত ছিলেন DTI-এর অধ্যক্ষ, একাডেমিক কো-অর্ডিনেটর, বিভাগীয় প্রধান, অতিথি শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

র‍্যালি, পুরস্কার বিতরণ ও কেক কাটায় উৎসবের আমেজ

অনুষ্ঠানের সূচনা হয় এক মনোমুগ্ধকর র‍্যালির মাধ্যমে। পরে পবিত্র কুরআন ও গীতা থেকে পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এরপর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়।
পরে অতিথিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন, যা মুহূর্তেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষার্থী ও শিক্ষকদের অভিজ্ঞতা বিনিময় পর্ব এবং আকর্ষণীয় ফটোগ্যালারি প্রদর্শনী।

 বক্তাদের বক্তব্যে অনুপ্রেরণা ও ভবিষ্যৎ প্রত্যাশা

DTI-এর অধ্যক্ষ বলেন

“Daffodil Technical Institute শুরু হয়েছিল একটি ছোট স্বপ্ন নিয়ে তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে

তোলা। আজ ১০ বছরে এসে আমরা গর্বের সাথে বলতে পারি, DTI এখন একটি পরিবারের নাম, যেখানে প্র

ত্যেক শিক্ষার্থীই নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাচ্ছে।”

প্রধান অতিথি Mr. Rathindra Nath Das বলেন

“Daffodil Family-এর প্রতিটি প্রতিষ্ঠানই শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। DTI সেই ধারাবাহিকতার উজ্জ্ব

ল উদাহরণ। দক্ষতা, নৈতিকতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ — আর DTI সেই পরিবর্তনের অগ্রভাগে রয়েছে।”

 ভবিষ্যতের পথে নতুন অঙ্গীকার

দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে শুধুমাত্র প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং গত দশ বছরের অর্জন, পরিশ্রম ও ঐক্যের

চেতনা উদযাপন করেছে DTI পরিবার।
অনুষ্ঠানের শেষাংশে DTI কর্তৃপক্ষ জানায়

“পরবর্তী দশক হবে নব উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষার বিস্তারের যুগ।”

স্থান: Daffodil Technical Institute ক্যাম্পাস, ঢাকা
তারিখ: ১৪ অক্টোবর ২০২৫

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

দশ বছরের গৌরবময় যাত্রা উদযাপন করলো DTI

Update Time : ১০:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫