Dhaka ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

প্রতিবাদ আর দাঙ্গা এক নয়, আলোচনা অর্থহীন: খামেনি

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ২০২ Time View

ইরানজুড়ে চলমান বিক্ষোভকে ‘বিদেশি মদদপুষ্ট উসকানিদাতাদের কাজ’ বলে আখ্যা দিয়ে আরও ‘কঠোর দমন-পীড়নের’ আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিক্ষোভ শুরুর সাতদিন পর এ বিষয়ে এটিই তার প্রথম প্রকাশ্য বক্তব্য।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, খামেনি বলেছেন, ‘কিছু উত্তেজিত লোক ও ভাড়াটে শত্রু ইসলাম ও ইরানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিবাদ বৈধ, কিন্তু প্রতিবাদ আর দাঙ্গা এক নয়। কর্মকর্তাদের উচিত প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলা। তবে দাঙ্গাবাজদের সঙ্গে কথা বলা অর্থহীন।’

শনিবার (৩ জানুয়ারি) দেওয়া এই বক্তব্যে খামেনি অর্থনৈতিক চাপ ও মুদ্রাবাজারের অস্থিরতার মধ্যে তীব্র হওয়া বিক্ষোভের ওপর প্রতিক্রিয়া জানান। তার এই অবস্থান অতীতে ২০২২ সালের ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলন এবং ২০১৯ সালের বিক্ষোভের সময়কার অবস্থানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ইরানে চলমান অস্থিরতার মধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত আট বিক্ষোভকারী নিহত হয়েছেন। উল্লেখ্য, ২০২২ সালের বিক্ষোভে বিভিন্ন স্বাধীন সংস্থার হিসাব অনুযায়ী ৬৮ শিশুসহ মোট ৫৫১ জনের মৃত্যু হয়েছিল।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

প্রতিবাদ আর দাঙ্গা এক নয়, আলোচনা অর্থহীন: খামেনি

Update Time : ০৯:৩৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬