Dhaka ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বনবিভাগের সদস্যের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি ভুক্তভোগী

  • Reporter Name
  • Update Time : ১২:৫৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫০ Time View

বনবিভাগের সদস্যের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি ভুক্তভোগী

জহিরুল ইসলাম;শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী এলাকায় বনবিভাগের এক সদস্যের বিরুদ্ধে শিশু নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম মাহবুব লস্কার, তিনি বনবিভাগে কর্মরত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে। পরিবারিক সূত্রে জানা যায়, সকালবেলায় খেলতে থাকা একটি শিশুকে ডেকে নিয়ে যায় বনবিভাগের সদস্য মাহবুব লস্কার। পরে শিশুটিকে নির্যাতন করে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা ঘটনাটি জানতে পারলে শিশুটিকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়,
“আমাদের সন্তানকে অমানবিকভাবে নির্যাতন করেছে। আমরা এ ঘটনার বিচার চাই এবং অভিযুক্তকে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাই।”
অন্যদিকে এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা দোষী ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ বিষয়ে মাহবুব লস্কর এর সাথে কথা বলতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবাধিকার কর্মীরা বলছেন, শিশুদের ওপর এ ধরনের বর্বর নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্ত করে ঘটনার সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

Tag :
Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বনবিভাগের সদস্যের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি ভুক্তভোগী

Update Time : ১২:৫৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫