Dhaka ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বেরোবিতে রোড প্রটেস্ট

বাংলাদেশে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আয়োজিত হয়েছে প্রতীকী রোড প্রটেস্ট। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিডিয়া চত্বরে এসে এই কর্মসূচি শেষ হয়।

আয়োজনে নেতৃত্ব দেয় ‘এরাইজ ইয়ুথ ফাউন্ডেশন’। সহযোগী সংগঠন হিসেবে ছিল Stand By The Helpless People, Begum Rokeya University Debate Association (BRUDA) এবং Youth for NextGen। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সাধারণ তরুণদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে স্লোগান দেন এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বেরোবি ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি সায়মাতুজ্জাহান মুন বলেন, “একটি ঘটনার বিচার না শেষ হতেই আরেকটি নতুন ঘটনা ঘটে যাচ্ছে। এটা রাষ্ট্রের দুর্বল বিচারব্যবস্থার ফল। কঠোর শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ বন্ধ হবে না।”

আরেক শিক্ষার্থী সিয়াম বলেন, “যেভাবে চুরির কঠোর শাস্তি চুরি কমিয়েছে, ঠিক তেমনই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে সমাজে ভয় তৈরি হবে।”

আয়োজকদের মতে, নারীর প্রতি সহিংসতা রোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তোলা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার বার্তাই ছিল এই প্রতীকী রোড প্রটেস্টের মূল উদ্দেশ্য। তারা বলেন, “আর নয় নীরবতা— আমরা পরিবর্তনের পাশে।”

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বেরোবিতে রোড প্রটেস্ট

Update Time : ০২:১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫