Dhaka ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৮

||বিএন আহাম্মেদ ||রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আটজন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন— ফেনীর দাগনভূঁইয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আদনান পিপুল, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য আসিবুল হক অর্নব, পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব রহিম পলক, ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সদস্য সাকের আলম, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম, যাত্রাবাড়ী ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি মোকাররম হোসেন এবং ওয়ারী থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন রহমান।

ডিবি সূত্র জানায়, উত্তরা বিভাগের একটি দল মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে পাঁচজনকে, রমনা বিভাগ গাবতলী এলাকা থেকে জহুরুল ইসলামকে, লালবাগ বিভাগ টিকাটুলি এলাকা থেকে ইয়াসমিন রহমানকে এবং মতিঝিল বিভাগ যাত্রাবাড়ী এলাকা থেকে মোকাররম হোসেনকে গ্রেফতার করে।

ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক ঝটিকা মিছিল ও সংগঠিত কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৮

Update Time : ০৮:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫