Dhaka ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

সংকটাপন্ন খালেদা জিয়াকে দেখতে দেশে ফেরার বিষয়ে যা বললেন তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ০৬:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১০২ Time View

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন আছেন।

মায়ের এমন সংকটময় সময়ে তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কি না—এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে অপেক্ষা ও আলোচনার শেষ নেই। এই পরিস্থিতিতে দেশে ফেরার প্রসঙ্গে নতুন বক্তব্য দিয়েছেন তিনি।

শনিবার (২৯ নভেম্বর) সকাল পৌনে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমান লেখেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ায় দেশের সর্বস্তরের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন। প্রধান উপদেষ্টা থেকেও তার চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দেশ–বিদেশের চিকিৎসক দলের সদস্যরা আগের মতোই সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। বন্ধুত্বপূর্ণ কয়েকটি দেশ থেকেও উন্নত চিকিৎসায় সহায়তার ইচ্ছা জানানো হয়েছে।

তারেক রহমান খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ রইল।

দেশে ফেরার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এমন কঠিন সময়ে মায়ের কাছে থাকার ইচ্ছা তারও প্রবল। তবে এ সিদ্ধান্ত তিনি এককভাবে নিতে পারেন না এবং বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। রাজনৈতিক বাস্তবতার পরিবর্তন ঘটলেই দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষার শেষ হবে বলে তিনি আশা করেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় খালেদা জিয়ার দণ্ড হয় এবং তিনি দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন। করোনা পরিস্থিতির সময় তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়, তবে বিদেশে চিকিৎসার অনুমতি মিলেনি। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন তিনি। গত ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন। এরপর নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে যাওয়া–আসা চলছিল। সর্বশেষ ২৩ নভেম্বর তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

সংকটাপন্ন খালেদা জিয়াকে দেখতে দেশে ফেরার বিষয়ে যা বললেন তারেক রহমান

Update Time : ০৬:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫