Dhaka ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরাইল

  • Reporter Name
  • Update Time : ১১:৩১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ১০৪ Time View

বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইসরাইল। এর মাধ্যমে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক স্বীকৃতির অপেক্ষায় থাকা অঞ্চলটির প্রতীক্ষার অবসান ঘটল। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র ঘোষণা করেন যে, ইসরাইল ও সোমালিল্যান্ড প্রজাতন্ত্রের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য একটি চুক্তি সই হয়েছে। এই চুক্তির ফলে দুই দেশ দ্রুততম সময়ের মধ্যে একে অপরের রাজধানীতে দূতাবাস স্থাপন এবং রাষ্ট্রদূত নিয়োগ করবে।

সোমালিল্যান্ডের জন্য এই ঘটনাকে একটি ঐতিহাসিক রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। ১৯৯১ সালে সোমালিয়া থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করলেও গত ৩৩ বছরে জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্র তাদের স্বীকৃতি দেয়নি। সোমালিল্যান্ড মূলত উত্তর সোমালিয়ার সাবেক ব্রিটিশ প্রোটেক্টরেট অংশটি নিয়ন্ত্রণ করে।

এই বিশেষ মুহূর্তটি উদযাপন করতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহির সঙ্গে ভিডিও কলে কথা বলেন। নেতানিয়াহু এই সম্পর্ককে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে প্রেসিডেন্ট আবদুল্লাহিকে ইসরাইল সফরের আমন্ত্রণ জানান। তিনি আরও বলেন, এই অংশীদারত্ব দুই দেশের উন্নয়নের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করবে।

বিশেষজ্ঞদের মতে, হর্ন অব আফ্রিকা অঞ্চলে প্রভাব বিস্তার এবং কৌশলগত অবস্থানের কারণে সোমালিল্যান্ডের সঙ্গে এই সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়েছে ইসরাইল।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরাইল

Update Time : ১১:৩১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫