Dhaka ০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

হ্যাটট্রিকের জাদুতে শিরোপা ছিনিয়ে নিলো পাকিস্তান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:১৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৯ Time View

পাকিস্তান ক্রিকেট দল। ছবি: এএফপি

পাকিস্তান দল এশিয়া কাপের আগে প্রস্তুতির দিক থেকে দারুণভাবেই নিজেদের ঝালিয়ে নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে সালমান আগার নেতৃত্বাধীন দলটি। মোহাম্মদ নওয়াজের দুর্দান্ত স্পিন বোলিং, বিশেষ করে হ্যাটট্রিকের কল্যাণে কোনোভাবেই প্রতিরোধ গড়তে পারেনি আফগান ব্যাটাররা।

গতকাল (৭ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে তারা। জবাবে মাত্র ১৫.৫ ওভারে ৬৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। তবে এরপর সাইম আইয়ুব ও ফখর জামান মিলে দ্বিতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়েন। ফখর ২৭, নওয়াজ ২৫ এবং অধিনায়ক সালমান ২৪ রান করে দলের স্কোরবোর্ড সমৃদ্ধ করেন। আফগানিস্তানের পক্ষে রশিদ খান সর্বোচ্চ ৩ উইকেট নেন।

১৪২ রানের লক্ষ্য তাড়ায় নেমে আফগানিস্তান ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ। পাকিস্তানের বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের সামনে অসহায় আত্মসমর্পণ করে তারা। আফগান দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান আসে রশিদ খানের ব্যাট থেকে, সেদিকুল্লাহ অটল করেন ১৩। বাকিরা কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

নওয়াজ হ্যাটট্রিক করেন দুই ওভারে মিলিয়ে—ষষ্ঠ ওভারের শেষ দুই বলে দারবিশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাইকে আউট করার পর অষ্টম ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে স্টাম্পিংয়ে ফেরান তিনি।

৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ৫ উইকেট নিয়ে নেন নওয়াজ, যার মধ্যে ছিল একটি মেডেন ওভারও। এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। সঙ্গে ব্যাট হাতেও মূল্যবান ২৫ রান করে দলের জয়ে অবদান রাখেন। এই অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন তিনি।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

হ্যাটট্রিকের জাদুতে শিরোপা ছিনিয়ে নিলো পাকিস্তান

Update Time : ০৯:১৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫