Dhaka ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

এনসিপির প্রথম দফার প্রার্থীর নাম ঘোষণা আজ

  • Reporter Name
  • Update Time : ০৬:৫০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১০২ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ তাদের প্রথম পর্যায়ের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার রাতে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়।

পার্টির একাধিক সূত্র জানায়, প্রথম ধাপে প্রায় ১০০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। পরবর্তী ধাপে ধাপে আরও আসনের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করবে দল।

দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সাংবাদিকদের বলেন, “আমাদের প্রায় ১০০ আসনের প্রার্থী চূড়ান্ত। এসব আসনের নাম প্রথম ধাপেই প্রকাশ করা হবে।”

এরই মধ্যে জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা শেষে বাকি আসনগুলোর বণ্টন ও প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নেতারা। ডিসেম্বরের মধ্যেই সকল আসনের প্রার্থীর নাম প্রকাশ করতে চায় এনসিপি।

গত ৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করে দলটি। এ সময় মোট ১,৪৮৪টি ফরম বিক্রি হয়েছে বলে জানানো হয়েছে।

এনসিপির শীর্ষ নেতৃত্বের মধ্যে কয়েকজনের সম্ভাব্য আসনও আলোচনায় রয়েছে—

আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১

সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮

এ ছাড়া উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম (পঞ্চগড়-১), দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪), আবদুল হান্নান মাসউদ (নোয়াখালী-৬), সামান্তা শারমিন (ভোলা-১), আরিফুল ইসলাম আদিব (ঢাকা-১৪), তাসনিম জারা (ঢাকা-৯) এবং সারোয়ার তুষার (নরসিংদী-২) সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার একজন পদত্যাগ করে এনসিপিতে যোগ দিয়ে ঢাকা-১০ বা ঢাকা-১২ আসন থেকে নির্বাচন করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

এনসিপির প্রথম দফার প্রার্থীর নাম ঘোষণা আজ

Update Time : ০৬:৫০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫