Dhaka ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

‘নৌকার ভোটের লোভে দুই দলই দায়িত্বহীন আচরণ করছে’—সারোয়ার তুষার

||বিএন আহাম্মেদ || জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, দেশের নানা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার হয়নি বিএনপি ও জামায়াতে ইসলামী–এই দুই দলের রাজনৈতিক আচরণের কারণে। তিনি অভিযোগ করেন, বিএনপি নিজেদের ঘোষিত ৩১ দফা মানছে না।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে জাতীয় শ্রমিক শক্তির আয়োজিত ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তুষারের ভাষায়, জামায়াত নানা শক্ত কথাবার্তা বলছে, আর বিএনপি শুধু আন্দোলনের কথা বলছে। তাদের কেউই জনগণের স্বার্থকে গুরুত্ব দিচ্ছে না। নৌকার ভোট পাওয়ার জন্য দুই দলই ‘বেলাল্লাপনা’ করছে বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “কমিশনে একমত হওয়া, জুলাই সনদে একমত হওয়া ও গণভোটে সম্মতি দেওয়ার পর এখন বিএনপি সেসব অস্বীকার করছে। বিএনপি দাবি করছে, মানুষ গণভোট বোঝে না। অথচ দলের জন্মই হয়েছে গণভোটকে ঘিরে।”

তিনি দাবি করেন, দেশের মানুষ জুলাই সনদে হ্যাঁ ভোট দিতে প্রস্তুত।

সরকারের প্রতিও সমালোচনা করেন তুষার। তার মতে, সরকার এখন নিরপেক্ষতার নাম করে নিষ্ক্রিয়তা দেখাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ তৈরির পর আবার তা রাজনৈতিক দলগুলোর ওপর চাপিয়ে দেওয়া উচিত হয়নি। এভাবে হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

তুষার বলেন, দেশে ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। জুলাই সনদ আইনগতভাবে বাস্তবায়ন না করলে সঠিক নির্বাচনী পরিবেশ তৈরি হবে না।

তার অভিযোগ, বিএনপি ও জামায়াত জনগণের ওপর ভরসা না রেখে নৌকার ভোটের জন্য নানা অনৈতিক পথে যাচ্ছে এবং শীর্ষ সন্ত্রাসীদের ওপর নির্ভর করছে। তিনি জুলাই সনদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

‘নৌকার ভোটের লোভে দুই দলই দায়িত্বহীন আচরণ করছে’—সারোয়ার তুষার

Update Time : ০৬:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫