Dhaka ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক ও ন্যায়বিচারের আহ্বান

  • Reporter Name
  • Update Time : ০৪:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১২৪ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, “আমি শরিফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তার রুহকে মাগফিরাত দান করেন এবং তাকে জান্নাত নসিব করুন। তার অকাল মৃত্যু আবারও আমাদের মনে করিয়ে দিলো, রাজনৈতিক সহিংসতার মানবিক মূল্য কত বড়।”

তিনি আরও বলেন, “হাদি ছিলেন একজন সাহসী রাজনৈতিক কর্মী ও নির্ভীক কণ্ঠস্বর, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখা এবং জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।”

তারেক রহমান হাদির শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত তদন্ত সম্পন্ন করে হত্যাকারীদের গ্রেফতার, শাস্তি নিশ্চিত ও ন্যায়বিচার প্রদানের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, “আমাদের সকলকে একসাথে কাজ করে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো ঘটনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে বা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত না করে।”

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক ও ন্যায়বিচারের আহ্বান

Update Time : ০৪:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫