Dhaka ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় যুবদল কর্মী খুন

  • Reporter Name
  • Update Time : ১০:৩৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১১ Time View

গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় যুবদল কর্মী খুন

গাজীপুর মহানগর প্রতিনিধি : তারেক রহমান ফয়সাল

গাজীপুর মহানগরের গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় সন্ত্রাসীদের হামলায় হালিম মোল্লা (৩৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে। শনিবার রাত আনুমানিক ১০টা ৪৯ মিনিটে শরিফপুর সরকারি স্কুল মাঠের দক্ষিণ পাশে মোতাহার মিয়ার বাড়ির সামনের একটি চায়ের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হালিম নিয়মিত ওই দোকানে আড্ডা দিতেন এবং প্রায় সময় ক্যারাম খেলায় অংশ নিতেন। ঘটনাস্থলে উপস্থিত দোকানদার মো. পিয়াস মিয়া জানান, “তিন বছর ধরে দোকান চালাচ্ছি। হালিম প্রায়ই এখানে আসতেন। ঘটনার রাতে রয়েল নামের এক প্রভাবশালী স্থানীয় ইয়াবা ব্যবসায়ীর ভাগিনা রাতুলসহ হিমেল, রমজান, জিহান ও আরও কয়েকজন দোকানের সামনে হালিমের উপর হামলা চালায়। এসময় আবিদ নামের এক যুবক ছুরি দিয়ে হালিমের গলায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।”

পরে স্থানীয়রা আহত হালিমকে দ্রুত একটি স্থানীয় ফার্মেসিতে নিয়ে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করে এবং সেখান থেকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার খবর পেয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ও গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলেন। নিহতের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ওসি আমিনুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ইতিমধ্যে রয়েল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তাধীন এই মামলায় জড়িত অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি নিশ্চিত করেন।

Tag :
Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় যুবদল কর্মী খুন

Update Time : ১০:৩৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫