Dhaka ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৫৭ Time View

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল গয়েশপুর গ্রামের লস্কর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শহিদুলসহ কয়েকজন ব্যক্তিকে মাদক আনার উদ্দেশ্যে গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছে ভারত সীমান্তে প্রবেশ করতে দেখা যায়। এ সময় ভারতের মেটেরিয়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটকে দিতে গেলে শহিদুল ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। গুলিতে শহিদুল গুরুতর আহত হয়, আর বাকিরা বাংলাদেশে ফিরে আসে।

পরে বিএসএফ সদস্যরা শহিদুলকে আহত অবস্থায় কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, সীমান্ত থেকে ২০০ গজ ভেতরে ঢুকেই এই ঘটনা ঘটে। বিএসএফ পরে মরদেহ তাদের হেফাজতে নেয়। ভারতের নদীয়া জেলার ৩২ ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুজিত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Update Time : ০৯:৫৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫