
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
দলটির নীতি–নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতা জানিয়েছেন, শনিবার সকালে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিশে শূরার অধিবেশনে ২০২৬–২৮ মেয়াদের জন্য নায়েবে আমির পদে এটিএম আজহারুল ইসলামের নাম প্রস্তাব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
নেতারা জানান, দলের অভ্যন্তরীণ নির্বাচন কমিটির কার্যক্রম অনুসারে যেকোনো সময় তিনি নায়েবে আমির হিসেবে শপথ নেবেন।
পটভূমি:
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধকালে রংপুরে হত্যা, অপহরণ, ধর্ষণসহ ছয়টি মানবতাবিরোধী অপরাধে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড এবং বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন।
তিনি রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে। পরে তিনি পুনর্বিবেচনার আবেদন করেন।
গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর পরিস্থিতি বদলে যায়। এ বছরের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ তার আপিল শুনানির অনুমতি দেয়। নিয়মিত শুনানি শেষে ২৭ মে রায় ঘোষণা করা হয়—যেখানে তিনি সব অভিযোগ থেকে খালাস পান। ফলে প্রায় ১৩ বছর কারাবন্দি থাকার পর ২৮ মে তিনি মুক্তি পান। পরে তাকে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য করা হয়।
Reporter Name 










