Dhaka ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ঢাবি শিক্ষক কার্জনের জামিন মঞ্জুর করল হাইকোর্ট

বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

এর আগে ১০ নভেম্বর একই মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন বহাল রাখে আপিল বিভাগ। একইভাবে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিনও বহাল রাখে আদালত এবং আগের মুলতবি আদেশ বাতিল করা হয়।

তবে গত ৩১ আগস্ট শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের আরেক মামলায় কার্জনসহ দুইজনের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

ঘটনার সূত্রপাত ২৮ আগস্ট ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের গোলটেবিল বৈঠককে কেন্দ্র করে। সেখানে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে হেফাজতে নেয়। পরে শাহবাগ থানার এক পুলিশ কর্মকর্তা মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ওই গোলটেবিল বৈঠকে উপস্থিত কয়েকজন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ, সরকারবিরোধী বক্তব্য এবং উত্তেজনাকর স্লোগান দিচ্ছিলেন। পুলিশ দাবি করেছে, সেখানে উপস্থিত লোকজনকে প্ররোচিত করে দেশ অস্থিতিশীল করার পরিকল্পনার কথাও উঠে আসে। এরপর পুলিশ ৭০–৮০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ঢাবি শিক্ষক কার্জনের জামিন মঞ্জুর করল হাইকোর্ট

Update Time : ০৫:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫