Dhaka ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তার দুই ছেলে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে সোমবার (২৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, এসব হিসেবে মোট ১০ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৭৯৫ টাকা রয়েছে। দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা ফেরদৌস রহমান হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করেন।

আবেদনে বলা হয়, তাপসের সম্পদ এখনও সম্পূর্ণভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে তার নিজ নামে, দুই সন্তানের নামে এবং তাদের ঘনিষ্ঠদের নামে ২১টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। এসব সম্পদ যাতে স্থানান্তর বা বেহাত না হয়, তাই হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

গত ৫ জানুয়ারি দুদক তাপসের বিরুদ্ধে মামলা করে। অভিযোগে বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার করে ৭৩ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে তার বিভিন্ন হিসাবে ৩০৪ কোটি টাকা জমা এবং ২৩৪ কোটি টাকা উত্তোলনসহ মোট ৫৩৯ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। একই সময়ে তার হিসাবে অস্বাভাবিকভাবে ২ লাখ ৬৩ হাজার ডলার জমা ও ২ লাখ ৫৩ হাজার ডলার উত্তোলনও করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তাপস প্রকাশ্যে দেখা যাননি। তিনি বিদেশে আছেন বলে আলোচনা রয়েছে। তাপস তিনবারের সংসদ সদস্য এবং ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হয়েছিলেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Update Time : ০৬:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫