Dhaka ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের বিশেষ দূতের সাক্ষাৎ

  • Reporter Name
  • Update Time : ১১:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১৮৩ Time View

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত এবং দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নমন্ত্রী ড. আলী হায়দার আহমেদ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মালদ্বীপের প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবে ঢাকা সফরে আসেন ড. আলী হায়দার। বৈঠকে স্বল্প সময়ের নোটিশে বাংলাদেশ সফর করায় তাকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

সাক্ষাৎকালে মালদ্বীপের মন্ত্রী দেশটির অর্থনীতি ও সমাজ গঠনে বাংলাদেশি প্রবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বিশেষ করে মালদ্বীপের মেডিকেল শিক্ষার্থীদের বাংলাদেশে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালদ্বীপকে বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রসঙ্গে তিনি বলেন, সার্ক এখনও অত্যন্ত প্রাসঙ্গিক এবং একে কার্যকর রাখা জরুরি।

বৈঠকে মালদ্বীপের মন্ত্রী বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার প্রতি শুভকামনা জানান। জবাবে ড. ইউনূস দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন এবং বাংলাদেশের প্রতি মালদ্বীপের ধারাবাহিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

Tag :
Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের বিশেষ দূতের সাক্ষাৎ

Update Time : ১১:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬