Dhaka ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বাঁশের সাঁকোই একমাত্র ভরসা

  • Reporter Name
  • Update Time : ১০:৫৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৫ Time View

বাঁশের সাঁকোই একমাত্র ভরসা: রায়পুরের গ্রামবাসীর দৈনন্দিন যন্ত্রণার গল্প

প্রতিবেদক: তাকিনুল ইসলাম
প্রতিনিধি লক্ষীপুর জেলা,

লক্ষীপুরের রায়পুর উপজেলার গাজিনগর গ্রামে প্রতিদিনের জীবনের ঝুঁকিপূর্ণ সাঁকোই একমাত্র ভরসা। ১৩টি গ্রামের প্রায় ২৫ হাজার ভোটারসহ অর্ধলক্ষাধিক মানুষ নদী পারাপারের জন্য ব্যবহার করছেন এক ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু। দীর্ঘদিনেও সেতু নির্মাণ না হওয়ায় স্কুল ও কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ স্থানীয়রা ভোগান্তির মধ্যে রয়েছেন।

নদীর দু’পাশের সড়ক পাকা হলেও ওই স্থানে একটি স্থায়ী সেতু এখনও নির্মিত হয়নি। বিভিন্ন সময়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ৭০ ফুট দীর্ঘ এই সাঁকো যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশংকায় রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের শায়েস্তানগর ইসলামি মিশন দাখিল মাদ্রাসা, শায়েস্তানগর বানাতুল মুসলেমিন মহিলা মাদ্রাসা, গাজীনগর চরপাতা দারুসন্নত দাখিল মাদ্রাসা, চরপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাহবুবা স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিদিন এই সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।

এছাড়াও ১০নং রায়পুর ইউনিয়নের পূর্বলাছ, দেবিপুর, চরপলোয়ান, গাজীনগর, চরপাতা, ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম ও দক্ষিণ আলোনিয়া, বিরামপুর, সন্তোশপুর, সাহেবগঞ্জসহ ১৩টি গ্রামের মানুষ এবং দূরদূরান্ত থেকে আসা ছোট বড় যানবাহনও এই সাঁকো দিয়ে চলাচল করছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

গ্রামবাসীর মন্তব্য:
“সারাদেশে এত ব্রিজ ও কালভার্ট হচ্ছে, অথচ আমাদের গ্রাম কেন এত অবহেলিত? নির্বাচনের আগে অনেক কথা বলা হয়, কিন্তু কেউ বাস্তবায়ন করেনি।”

গ্রামবাসীরা জরুরি পদক্ষেপ হিসেবে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে প্রতিদিনের ঝুঁকিপূর্ণ পারাপার আর কোনো জীবন ঝুঁকির মধ্যে না পড়ে।

Tag :
Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বাঁশের সাঁকোই একমাত্র ভরসা

Update Time : ১০:৫৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫