Dhaka ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বাংলাদেশকে ‘সবক শেখাতে’ গাজায় ইসরাইলি গণহত্যার উদাহরণ: শুভেন্দু অধিকারীর মন্তব্যে তোলপাড়

  • Reporter Name
  • Update Time : ১১:০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৬৫ Time View

গাজায় ইসরাইলের চলমান সামরিক অভিযানের উদাহরণ টেনে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার (২৭ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন, ইসরাইল যেভাবে গাজাকে ‘শিক্ষা’ দিয়েছে, সেভাবেই বাংলাদেশকে ‘সবক’ শেখানো উচিত।

শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে এবং রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। তৃণমূল কংগ্রেস একে ‘গণহত্যা ও শুদ্ধিকরণের রক্তপিপাসু আহ্বান’ হিসেবে অভিহিত করেছে। তারা অভিযোগ করেছে যে, বিজেপি ঘৃণার রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে এবং শুভেন্দুর মতো নেতারা ফ্যাসিবাদী মনোভাব প্রকাশ করছেন।

কংগ্রেস নেতা কপিল সিব্বলসহ বিরোধী শিবিরের নেতারা প্রশ্ন তুলেছেন যে, এ ধরনের উসকানিমূলক ও ঘৃণ্য বক্তব্যের পরেও কেন শুভেন্দুর বিরুদ্ধে কোনো এফআইআর বা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তৃণমূলের রাজ্যসভার উপনেতা সাগরিকা ঘোষ বলেছেন, শুভেন্দু প্রকাশ করেছেন যে বর্তমান ভারত সরকার কেবল ‘হিন্দুদের’ জন্য কাজ করে, যা অত্যন্ত বিপজ্জনক।

এর আগে গত শুক্রবার কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে এক বিক্ষোভ সমাবেশেও শুভেন্দু উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ‘অস্ত্রোপচার’ সংক্রান্ত মন্তব্যের পর শুভেন্দুর এই ‘গাজা মডেল’ অনুসরণ করার হুমকি প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বাংলাদেশকে ‘সবক শেখাতে’ গাজায় ইসরাইলি গণহত্যার উদাহরণ: শুভেন্দু অধিকারীর মন্তব্যে তোলপাড়

Update Time : ১১:০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫