Dhaka ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বিএনপিতে যোগ দিচ্ছেন রাশেদ খান, করবেন ধানের শীষে নির্বাচন: নুর

  • Reporter Name
  • Update Time : ০১:১৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৭৯ Time View

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সভাপতি নুরুল হক নুর।

নুর জানান, রাশেদ খান ঝিনাইদহ-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মূলত নির্বাচনের কৌশলী অংশ হিসেবে এবং জয়ের সম্ভাবনা নিশ্চিত করতে তাকে দল থেকে এই অনুমতি দেওয়া হয়েছে। বর্তমান নির্বাচনী আইন (আরপিও) অনুযায়ী জোটবদ্ধ হলেও নিজ প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা থাকায়, বিজয়ী হওয়ার লক্ষ্যেই তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করছেন।

নুরুল হক নুর আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা বিএনপির সঙ্গে যুগপৎভাবে রাজপথে ছিলাম। রাষ্ট্র সংস্কার ও জাতীয় সরকার গঠনের লক্ষ্যেই আমাদের এই সমন্বয়। আন্দোলনের শরিকদের অনেকেই জয়ের কৌশল হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।”

বিএনপিতে যোগদানের কারণে রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করবেন। তার জায়গায় খুব দ্রুতই একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হবে বলেও জানান নুর।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বিএনপিতে যোগ দিচ্ছেন রাশেদ খান, করবেন ধানের শীষে নির্বাচন: নুর

Update Time : ০১:১৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫