Dhaka ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বৈধতা পেলেন মাহমুদুর রহমান মান্না

  • Reporter Name
  • Update Time : ১২:৪২:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৮২ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে রিটার্নিং কর্মকর্তার দেওয়া বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। রোববার (১১ জানুয়ারি) আপিল শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা ফিরিয়ে দেয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রার্থিতা ফিরে পাওয়ায় মাহমুদুর রহমান মান্নার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা নেই।

এর আগে গত ২ জানুয়ারি হলফনামায় তথ্যের গড়মিল থাকার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছিল, মান্নার হলফনামায় নোটারি পাবলিকের আইনজীবীর স্বাক্ষরের তারিখ ছিল ২৮ ডিসেম্বর, কিন্তু প্রার্থী হিসেবে মান্নার স্বাক্ষর ছিল ২৯ ডিসেম্বর। এই সময়ের অসংগতির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল।

উল্লেখ্য, এর আগে ঋণখেলাপির অভিযোগে মান্নার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে গত ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত ঋণখেলাপির তালিকায় তার নাম থাকার বিষয়টি স্থগিত করেন। ফলে আইনি জটিলতা কাটিয়ে অবশেষে ভোটের মাঠে ফিরলেন নাগরিক ঐক্যের এই শীর্ষ নেতা।

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্না ছাড়াও বিএনপি মনোনীত মীর শাহে আলম এবং জামায়াতে ইসলামীর শাহাদাতুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বৈধতা পেলেন মাহমুদুর রহমান মান্না

Update Time : ১২:৪২:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬