Dhaka ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় শ্যামনগরে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:৩১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৬ Time View

ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় শ্যামনগরে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত

জহিরুল ইসলাম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি;

সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী যুব সংগঠন সিডিও ইয়ুথ টিমের আয়োজনে যুব সমাজের কণ্ঠস্বর “উপকূল বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগ্রানে জলবায়ু ধর্মঘাট অনুষ্ঠিত হয়েছে।ধর্মঘাট কালীন সময়ে যুবরা প্লাকার্ড প্রদর্শনীতে বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি, অন্যায় ও অনিশ্চয়তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমাদের ভবিষ্যৎ বিক্রি নয়, এখনই জলবায়ু ন্যায়বিচার চাই। ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় শ্যামনগরে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১০টায় খোলপেটুয়া নদীর বুকে জেগে ওঠা বালির চরে দাড়িয়ে দীর্ঘ ১ঘন্টা তারা এই কর্মসূচী পালন করেন।

সিডিও ইয়ুথ টিমের সদস্য জলবায়ু যোদ্ধা নুহা ইসলাম বলেন, আমাদের উপকূল প্রতিদিনই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘরবাড়ি হারিয়ে মানুষ দারিদ্র্েযর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কপ-৩০ এ এই বাস্তবতাকে বিশ্ব নেতাদের সামনে জোর দিয়ে তুলে ধরা জরুরি। আমরা চাই উপকূল রক্ষার জন্য স্থায়ী সমাধান।

সিডিও ইয়ুথ টিম আটুলিয়া ইউনিটের সদস্য রনি হোসেন সজীব বলেন, আমরা যারা উপকূলে বাস করি, জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি আমাদের জীবনে পড়ছে। অথচ এই সংকট সৃষ্টির জন্য দায় আমাদের নয়। কপ-৩০ এ আমাদের জন্য ন্যায়সঙ্গত জলবায়ু তহবিল, ক্ষতিপূরণ ও অভিযোজন সহায়তা নিশ্চিত করতে হবে। নইলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার ও এ্যাকটিভিস্ট আনিসুর রহমান মিলন তার বক্তব্যে বলেন, আজকের এই ক্লাইমেট স্ট্রাইক থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আমাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলা যাবে না। শুধু আলোচনা নয়, কার্যকর পদক্ষেপ দরকার। নীতি-নির্ধারকদের এখনই সাহসী সিদ্ধান্ত নিতে হবে, যাতে উপকূলের মানুষ নিরাপদে থাকতে পারে।

সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার ও এ্যাক্টভিস্ট মো: হাফিজুর রহমান বলেন, উপকূলের যুব সমাজ চুপ করে বসে থাকবে না। আমরা পরিবর্তনের কণ্ঠস্বর। কপ-৩০ এ উপকূলীয় মানুষের জীবন, নিরাপত্তা ও ভবিষ্যৎকে অগ্রাধিকার দিতে হবে। আমরা চাই বিশ্ব নেতারা আমাদের কষ্টের গল্প শুনুক এবং বাস্তব পদক্ষেপ নিক। উপকূল বাঁচানো মানে দেশের ভবিষ্যৎ বাঁচানো।

সিডিও ইয়ুথ টিমের সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন সাদি এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ভলেন্টিয়ার ইদ্রিস আলী, সামিরা, শাহারিয়ার, সাদিয়া আমিন, লিলি, তৈয়েবা, আরিফা, শারমিন, সবুজ, মানিক, শিষ, রাকিব, জুবায়ের, মামুন, জামাল বাদশা, রনি হাসান সজীব, রাজা নন্দী, সালমান, ছোওয়ুদ সহ শতাধিক যুবরা।

Tag :
Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় শ্যামনগরে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত

Update Time : ১২:৩১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫