Dhaka ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

মেসিকে পেছনে ফেলে রোনালদোর রেকর্ড স্পর্শ করতে তার আর মাত্র এক গোলের প্রয়োজন।

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:৩২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১০১ Time View

আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন রোনালদো এএফপি

বিশ্বকাপ বাছাইয়ে আর্মেনিয়ার বিপক্ষে পর্তুগালের ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই তেমন আগ্রহ থাকার কথা নয়। কিন্তু রোনালদো যখন মাঠে নামেন, চোখ ফেরানো কঠিন হয়ে যায়। বিশেষ করে এই ম্যাচের আগেই তিনি দাঁড়িয়ে ছিলেন এক রেকর্ডের সামনে। রেকর্ড ছুঁতে দরকার ছিল তিন গোল, পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগও ছিল তার সামনে।

একটি গোল পেলেই মেসিকে পেছনে ফেলতে পারতেন রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বে মেসির চেয়ে এগিয়ে যেতেন তিনি। প্রত্যাশামতো আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচের ২১ মিনিটেই গোল করেন রোনালদো। এর আগে ১০ মিনিটে গোল করেছিলেন জোয়াও ফেলিক্স। ফলে ২১ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

মেসিকে ছাড়িয়ে রোনালদোর এখন রেকর্ড ছোঁয়ার অপেক্ষা এএফপি

রোনালদো পরে আরও একটি গোল করেন। ফেলিক্সও যোগ করেন দ্বিতীয় গোল, সঙ্গে জোয়াও কানসেলোর গোল মিলে ৫-০ ব্যবধানে সহজ জয় পায় পর্তুগাল ২০২৬ বিশ্বকাপ ইউরোপিয়ান বাছাইপর্বের প্রথম ম্যাচে। তবে পর্তুগালের বড় জয়ের চেয়ে বেশি আলোচনায় ছিল রোনালদোর মেসিকে ছাড়িয়ে যাওয়া। এত দিন দুজনের বিশ্বকাপ বাছাইপর্বের গোল ছিল সমান ৩৬টি। আজকের ম্যাচে রোনালদোর গোল বেড়ে দাঁড়িয়েছে ৩৮-এ। যেখানে মেসির ৩৬ গোল করতে লেগেছিল ৭২ ম্যাচ, রোনালদো করেছেন ৪৮ ম্যাচেই।

যদিও মেসিকে ছাড়িয়ে গেছেন, তবু বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে এখনও এক গোল দূরে রোনালদো। সব মহাদেশ মিলিয়ে সেই রেকর্ড কার্লোস রুইজের। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত গুয়াতেমালার হয়ে ৪৭ ম্যাচে তিনি করেছিলেন ৩৯ গোল।

ধারণা করা হচ্ছে, রুইজের রেকর্ড আর বেশিদিন টিকবে না। কারণ রোনালদোর সামনে এখনো একাধিক ম্যাচ রয়েছে। রুইজকে ছুঁতে দরকার একটি গোল, ছাড়াতে দুটি।

এদিকে রোনালদোর রেকর্ডগড়া রাতেই জয় পেয়েছে ইংল্যান্ডও। অ্যান্ডোরাকে নিজেদের মাঠে ২-০ গোলে হারিয়েছে তারা। তবে এটি ছিল তাদের চতুর্থ ম্যাচ। চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে রয়েছে টমাস টুখেলের শিষ্যরা।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

মেসিকে পেছনে ফেলে রোনালদোর রেকর্ড স্পর্শ করতে তার আর মাত্র এক গোলের প্রয়োজন।

Update Time : ০১:৩২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫