Dhaka ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

রাবির ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে কাল

  • Reporter Name
  • Update Time : ০১:০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৯৯ Time View

||মো. বিপ্লব উদ্দীন , রাবি প্রতিনিধি||

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদনের শুরু হয়েছে গত ২০ নভেম্বর বেলা ১২টা থেকে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, আগামীকাল রাত ১২টায় শেষ হচ্ছে আবেদন করার সময়সীমা। এদিকে এখন পর্যন্ত তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লক্ষ ২৬ হাজার ৯০০টি।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।

তিনি বলেন, গত ২০ নভেম্বর বেলা ১২টা থেকে রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে আগামীকাল (৭ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে ৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা পেমেন্ট করা যাবে।

আবেদন সংখ্যা জানতে চাইলে তিনি বলেন,

এখন পর্যন্ত তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লক্ষ ২৬ হাজার ৯০০টি। ‘এ’ ইউনিটে (মানবিক বিভাগ) আবেদন জমা পড়েছে ৯৫ হাজার ৮৩৫টি, ‘বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ২৪ হাজার ৪৫০টি এবং ‘সি’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ১ লাখ ৬ হাজার ৬১৫টি।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

‘এ’ (মানবিক) ইউনিটের আবেদন ফি ১,৩২০ টাকা, ‘বি’ (বাণিজ্য) ইউনিটের আবেদন ফি ১,১০০ টাকা ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের আবেদন ফি ১,৩২০ টাকা। সকল ফি ১০% সার্ভিস চার্জসহ।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

রাবির ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে কাল

Update Time : ০১:০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫