Dhaka ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

রাশিয়াকে ঘিরে কড়া বার্তা: নিষেধাজ্ঞা আরও কঠোর হচ্ছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৮ Time View

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, ছবি: সংগৃহীত

রাশিয়ার অর্থনীতিকে কোণঠাসা করতে পশ্চিমাদের নতুন উদ্যোগ

রাশিয়ার অর্থনীতি ভেঙে দিতে পশ্চিমা দেশগুলো এবার একযোগে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে। পাশাপাশি, রাশিয়া থেকে যারা তেল আমদানি করছে, তাদের বিরুদ্ধেও কঠিন ব্যবস্থা নিতে ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এ খবর জানিয়েছে আলজাজিরা

গত ৭ সেপ্টেম্বর এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এখন সামরিক সংঘাতের বাইরে অর্থনৈতিক প্রতিযোগিতায় রূপ নিয়েছে। এখন দেখার বিষয়, ইউক্রেনের সেনাবাহিনী টিকে থাকে নাকি রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়ে।

তিনি বলেন, মস্কো থেকে যারা তেল আমদানি করছে, তাদের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা ও অতিরিক্ত শুল্ক আরোপের মাধ্যমে রাশিয়ার অর্থনীতিকে বড় ধাক্কা দেওয়া সম্ভব। এমন পরিস্থিতি তৈরি হলে প্রেসিডেন্ট পুতিনকে আলোচনার টেবিলে আনতে সহজ হবে। তবে এই পরিকল্পনা সফল করতে ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা প্রয়োজন।

এই মন্তব্য এমন সময় এসেছে যখন ভারতের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার পেছনে কারণ রাশিয়া থেকে তেল কেনা। এই শুল্ক অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। ট্রাম্প প্রশাসনের নেওয়া এই সিদ্ধান্তের এক মাস পরই যুক্তরাষ্ট্র নতুন করে সতর্কবার্তা দিল।

এর আগে, মার্কিন অর্থমন্ত্রীর এমন বক্তব্য প্রকাশের কিছু সময় আগেই ইউক্রেনের একাধিক সরকারি স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায় রাশিয়া। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এটি ছিল অন্যতম বড় হামলা। রাতভর হামলায় চারজন নিহত হন এবং কিয়েভে একটি সরকারি ভবনে আগুন ধরে যায়।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

রাশিয়াকে ঘিরে কড়া বার্তা: নিষেধাজ্ঞা আরও কঠোর হচ্ছে

Update Time : ০৯:০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫