Dhaka ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

রাশিয়ার কামচাতকায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ভূমিকম্প প্রতীকী ছবি

রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে আজ শুক্রবার ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তথ্যটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ১২৮ কিলোমিটার পূর্বে এবং মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির তীব্রতা বেশি হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র উপকূলবর্তী এলাকাগুলোয় সতর্কতা জারি করেছে।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ১৩ সেপ্টেম্বর এবং জুলাই মাসে একই অঞ্চলে যথাক্রমে ৭.৪ এবং ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। জুলাইয়ের ভূমিকম্পে প্রশান্ত মহাসাগরে প্রায় ৪ মিটার উঁচু সুনামি সৃষ্টি হয়েছিল, যার জেরে হাওয়াই, জাপানসহ বিভিন্ন উপকূলীয় অঞ্চল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

রাশিয়ার কামচাতকায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Update Time : ০২:৪৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫