Dhaka ০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

শ্রীনগরে কার্টনের ভেতর মিলল নবজাতকের মরদেহ

  • Reporter Name
  • Update Time : ০৯:০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৫ Time View

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাস্তার পাশ থেকে একটি কার্টনের ভেতরে থাকা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে উপজেলার রাড়িখাল ইউনিয়নের কবুতরখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার পাশে ফেলে রাখা একটি কার্টনে শিশুর মরদেহ দেখে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নবজাতকের বয়স আনুমানিক দুই থেকে তিন দিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে। পরিচয় শনাক্ত না হলে শিশুটিকে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলাম বা সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে দাফনের ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

শ্রীনগরে কার্টনের ভেতর মিলল নবজাতকের মরদেহ

Update Time : ০৯:০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫