Dhaka ০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

সোমবারের মধ্যে ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণ শুরুর আশ্বাস

||বিএন আহাম্মেদ ||শিক্ষা মন্ত্রণালয় সোমবার (৩ নভেম্বর) পর্যন্ত অনুদানভুক্ত ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণের প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিয়েছে।

রোববার (২ নভেম্বর) ২১তম দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। দুপুরে তারা যমুনা অভিমুখে লংমার্চ শুরু করলে পুলিশি বাধার মুখোমুখি হন। বিকেলে শিক্ষকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে আলোচনা শেষে এই ঘোষণা দেন।

অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা এতে অসন্তোষ প্রকাশ করেছেন। শিক্ষক নেতারা জানিয়েছেন, অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের আওতায় আনা না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

শিক্ষকরা ১২ অক্টোবর থেকে জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। ২৯ অক্টোবর প্রেসক্লাব থেকে সচিবালয় যাওয়ার সময় পুলিশি বাধার মুখে সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষক আহত হন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম আহতদের চিকিৎসা এবং পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

সোমবারের মধ্যে ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণ শুরুর আশ্বাস

Update Time : ০৮:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫