Dhaka ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

স্বাধীনতা টিকিয়ে না রাখতে পারলে তা পরাধীনতায় রূপ নেবে: সালাহউদ্দিন আহমদ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১২৩ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাধীনতা অর্জনের পর তা সুসংহত করতে ব্যর্থ হলে দেশ কার্যত পরাধীনতার দিকেই চলে যাবে। তিনি সতর্ক করে বলেন, জনগণ সক্রিয় না থাকলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হবে না।

সোমবার (১৫ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর যদি জনগণ নিষ্ক্রিয় হয়ে পড়ে, তবে গণতান্ত্রিক অগ্রযাত্রা থমকে যাবে। তিনি অভিযোগ করেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক সংগ্রামকে অবমূল্যায়নের চেষ্টা চলছে এবং গণতন্ত্রে উত্তরণ বাধাগ্রস্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র চলমান রয়েছে।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ক্ষমতাসীন দল ও জামায়াতে ইসলামীর অতীত রাজনৈতিক ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ছাত্র হত্যাকাণ্ড, নারী নির্যাতন ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের সময় সংশ্লিষ্টদের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল।

এরশাদ আমলের নির্বাচন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, সেই সময় কারা নির্বাচনে অংশ নিয়েছিল, তা জনগণের অজানা নয়। তিনি দাবি করেন, ওই নির্বাচন বর্জনের সিদ্ধান্তের কারণেই ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসে এবং তখন আওয়ামী লীগ ও জামায়াত জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে নানা দমন-পীড়নের মধ্যেও বিএনপি রাজপথ ছাড়েনি। দেশের মানুষ সবকিছু বোঝে এবং সময় এলে তারাই সঠিক বিচার করবে বলে মন্তব্য করেন তিনি। বিজয় দিবসের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. মঈন খান বলেন, টানা ১৫ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল, যার বিরুদ্ধে বিএনপি ধারাবাহিকভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি তরুণদের ভূমিকার প্রশংসা করে বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিবাদের পতন ঘটেছে।

ড. মঈন খান আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনো বিভাজনের রাজনীতি করেননি। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

স্বাধীনতা টিকিয়ে না রাখতে পারলে তা পরাধীনতায় রূপ নেবে: সালাহউদ্দিন আহমদ

Update Time : ০৪:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫