Dhaka ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ঢামেকে আহত মাদ্রাসা শিক্ষকদের দেখতে গেলেন এনসিপি নেত্রী তাসনিম জারা

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত শিক্ষকদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

বুধবার (২৯ অক্টোবর) রাতে তিনি হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নেন। এ সময় দলের অন্যান্য নেতাকর্মীরাও সঙ্গে ছিলেন।

এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকরা চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি শেষে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে অন্তত ১৫ জন শিক্ষক আহত হন।

আন্দোলনের আয়োজক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলে কমিটির আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমানসহ বিভিন্ন শিক্ষক নেতা অংশ নেন।

তাসনিম জারা আহত শিক্ষকদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, “শিক্ষকরা দেশের ভবিষ্যৎ নির্মাতা। তাদের দাবির প্রতি সরকারের আরও সংবেদনশীল হওয়া উচিত।”

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ঢামেকে আহত মাদ্রাসা শিক্ষকদের দেখতে গেলেন এনসিপি নেত্রী তাসনিম জারা

Update Time : ০৯:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫