Dhaka ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

চট্টগ্রামের কালী মন্দিরে চুরি: স্বর্ণালংকারসহ দুই চোর গ্রেফতার

||বিএন আহাম্মেদ || চট্টগ্রাম শহরের শতবর্ষী কালী মন্দিরে চুরির ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তাদের কাছ থেকে ২ ভরি ৪ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ওসি আবদুল করিম এসব তথ্য জানান।

এর আগে রোববার (৯ নভেম্বর) নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধার এবং দুই চোরকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে চোরেরা মন্দিরের টিনের চাল বেয়ে উঠে কাঁচের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা প্রতিমার চার ভরি ওজনের স্বর্ণ ও রুপার মুকুট, কানের দুল, দুই ভরি লকেটসহ চেইন, চার ভরি রুপার মুণ্ডমালা, চার আনার স্বর্ণের লকেট ও দান বাক্সের টাকা নিয়ে যায়।

চোরচক্রের এক সদস্য পরে নগরীর কাট্টলী এলাকার একটি স্বর্ণের দোকানে চুরি করা স্বর্ণ বিক্রি করতে গেলে দোকানির সন্দেহ হয়। তিনি পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী ওভারব্রিজের নিচ থেকে আরও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এই সময় আরও একজন সহযোগীকেও গ্রেফতার করে পুলিশ।

ওসি জানান, মন্দির কর্তৃপক্ষ ঘটনা ঘটার কিছুক্ষণ পরই কোতোয়ালী থানায় মামলা করে। মামলার ভিত্তিতে তদন্ত শুরু করে দ্রুত দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

চট্টগ্রামের কালী মন্দিরে চুরি: স্বর্ণালংকারসহ দুই চোর গ্রেফতার

Update Time : ০৬:১৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫