Dhaka ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে মুখ খুললেন জাকের আলী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:১৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৫ Time View

গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাকের আলী। ‍ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি এশিয়া কাপের নতুন আসর। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ১১ সেপ্টেম্বর হংকংয়ের মুখোমুখি হবে। টুর্নামেন্টে অংশ নিতে রোববার প্রথম দফায় দেশ ছেড়েছেন অধিনায়ক লিটন দাসসহ একাধিক ক্রিকেটার ও কোচিং স্টাফ।

এশিয়া কাপে অংশ নেওয়ার আগে ক্রিকেটার জাকের আলী অনিক জানিয়েছেন, শুধু অংশগ্রহণ নয়, শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ দল। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু খেলা নয়, বরং ট্রফি জেতা। দল ভালো প্রস্তুতি নিয়েছে এবং আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচে ধাপে ধাপে ভালো খেলার চেষ্টা করব। প্রস্তুতি ভালো হয়েছে, এবং আমাদের মানসিকতাও ইতিবাচক। ইনশাআল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি।’

প্রথমবারের মতো এ বছর এশিয়া কাপে অংশ নিচ্ছে সর্বমোট ৮টি দল। সরাসরি খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাছাই পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে উঠেছে সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং হংকং।

এই ৮টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান এবং আমিরাত। গ্রুপ ‘বি’-তে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। প্রতিটি দল গ্রুপ পর্বে একে অপরের সঙ্গে একবার করে খেলবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সুপার ফোরে, যেখানে প্রত্যেকে সবার সঙ্গে মুখোমুখি হবে। সেখান থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল ম্যাচে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু বাংলাদেশের। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবেন লিটন দাসরা।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে মুখ খুললেন জাকের আলী

Update Time : ১১:১৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫