
ইসরাইলি সামরিক বাহিনী ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলা প্রতিরোধে ব্যর্থতার কারণে কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে সামরিক গোয়েন্দা, অভিযান এবং দক্ষিণ কমান্ডের দায়িত্বে থাকা কর্মকর্তারা রয়েছেন। কতজন কর্মকর্তা বরখাস্ত হয়েছেন তা এখনও নিশ্চিত নয়।
ইসরাইলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির বলেন, “৭ অক্টোবর আইডিএফ রাষ্ট্রের নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এটি গুরুতর এবং পদ্ধতিগত ব্যর্থতা। আজকের শিক্ষা ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা হবে।”
সেনাবাহিনী জানিয়েছে, বরখাস্তকৃত কর্মকর্তাদের রিজার্ভ ডিউটি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে এবং তারা আর সেনাবাহিনীতে কাজ করবেন না।
বিএন আহাম্মেদ 











