Dhaka ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

মালয়েশিয়ায় ভারি বন্যা, আশ্রয়কেন্দ্রে ১৪ হাজার মানুষ

মালয়েশিয়ায় চলমান ভারি বর্ষণের কারণে সাতটি রাজ্যে প্রায় ১৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, ৪ হাজার ৮৪৪টি পরিবারের ১৩ হাজার ৯১৫ জন মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত হয়েছে।

দেশের উপপ্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি জানান, দেশের সব নিরাপত্তা ও জরুরি সংস্থা পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। ইতোমধ্যে ৬৩টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে এবং ত্রাণ বিতরণের জন্য ফেডারেল, রাজ্য ও জেলা পর্যায়ের সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হয়েছে।

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, কেলাতান রাজ্য বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক জানান, মাধ্যমিক বোর্ড পরীক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় বন্যা-প্রতিরোধমূলক পদক্ষেপ জোরদার করেছে। চারটি স্কুল পরিদর্শন করে তিনি শিক্ষার্থীদের হোস্টেলে স্থানান্তরের ব্যবস্থা দেখেছেন।

তিনি আরও জানান, জাতীয় নিরাপত্তা পরিষদ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ, ফায়ার অ্যান্ড রেসকিউ, সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় প্রস্তুতিমূলক অভিযান চালানো হচ্ছে। এছাড়া, পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সমস্যায় থাকা শিক্ষার্থীদের দ্রুত সরানোর ব্যবস্থা রাখা হয়েছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

মালয়েশিয়ায় ভারি বন্যা, আশ্রয়কেন্দ্রে ১৪ হাজার মানুষ

Update Time : ০৯:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫