Dhaka ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৮ ডিসেম্বর

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে। পরবর্তী ধাপ হিসেবে আগামী ৮ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এসব তথ্য জানান প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম। তিনি সকালে ট্রাইব্যুনাল-২ এ মামলার পটভূমি ও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে সূচনা বক্তব্য উপস্থাপন করেন।

এ বছরের ২ নভেম্বর হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে মামলা চলার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। হানিফ ছাড়াও অন্য তিন আসামি হলেন— কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

সেদিন পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জানান, নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন হয়রানির শিকার না হন। জবাবে আদালতের বিচারপতিরা বলেন, “আমরা আখেরাতে বিশ্বাস করি, আমাদের ওপর আস্থা রাখুন।”

এদিকে, ট্রাইব্যুনাল-১ এ রামপুরায় আমির হোসেনকে গুলি করে হত্যা ও আরও দুইজনকে হত্যার অভিযোগে আরেক মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণও চলছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৮ ডিসেম্বর

Update Time : ০২:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫