Dhaka ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

সীমান্তে বাংলাদেশি হত্যায় ছাত্রশিবিরের নিন্দা, পূর্ণ তদন্ত ও বিচারের দাবি

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৭৬ Time View

লালমনিরহাট ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের বিএসএফের গুলিতে এবং নির্যাতনে তিন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ হত্যাকাণ্ডগুলোর নিন্দা জানান এবং পূর্ণ তদন্তসহ দায়ীদের বিচারের দাবি করেন।

ছাত্রশিবিরের অভিযোগ, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে সুবজ (২৫) নামে এক যুবককে ৮৬৪ ও ৮৬৫ নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় গুলি করে হত্যা করেছে বিএসএফ। এর আগে ২৯ নভেম্বর চুয়াডাঙ্গার জীবননগরে শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশিকে হত্যা করা হয়। পরদিন রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ইব্রাহিম রিংকু ও মমিন মিয়াকে নির্যাতন করে হত্যা করে পদ্মায় ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত এক দশকে বাংলাদেশ–ভারত সীমান্তে অতিরিক্ত বলপ্রয়োগ, গুলিবর্ষণ ও নির্যাতনে হতাহতের সংখ্যা বেড়েই চলছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, এ সময় কমপক্ষে ৩০৫ জন বাংলাদেশি নিহত এবং ২৮২ জন আহত হয়েছেন। শুধু চলতি বছরের ১১ মাসেই বিএসএফের হাতে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে।

ছাত্রশিবিরের মতে, বিনা বিচারে এ ধরনের হত্যাকাণ্ড মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং দুই দেশের সম্পর্কের জন্য বড় বাধা। তারা ভারতকে আন্তর্জাতিক সীমান্ত–নীতিমালা মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারকে কূটনৈতিক চাপ বাড়ানো, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়া এবং সীমান্ত এলাকায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

সীমান্তে বাংলাদেশি হত্যায় ছাত্রশিবিরের নিন্দা, পূর্ণ তদন্ত ও বিচারের দাবি

Update Time : ০৯:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫