Dhaka ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ভাঙচুর ও অগ্নিসংযোগ পরিহারের আহ্বান ইনকিলাব মঞ্চের

  • Reporter Name
  • Update Time : ০৪:২৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১০৯ Time View

শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে সংগঠনটির নিজস্ব ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়। পোস্টে বলা হয়, ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদের উদ্দেশ্য বাস্তবায়নে যেন দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া না হয়।

ইনকিলাব মঞ্চের মতে, ভাঙচুর ও আগুন সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চলছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তারা দাবি করে, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায়।

পোস্টে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, নির্বাচনকে সামনে রেখে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারলে কারা লাভবান হবে, তা ভেবে দেখার আহ্বান জানানো হয়। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে একটি নিয়ন্ত্রণহীন ও উগ্রবাদী রাষ্ট্র হিসেবে উপস্থাপনের চেষ্টার কথাও উল্লেখ করা হয়, যা দীর্ঘমেয়াদে দেশের জন্য ক্ষতিকর হতে পারে বলে মন্তব্য করা হয়।

দেশের শত্রুদের চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করে ইনকিলাব মঞ্চ জানায়, শরিফ ওসমান হাদি তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সার্বভৌমত্ববিরোধী শক্তিগুলোর বিষয়ে সচেতন করে গেছেন। সংগঠনটি মনে করে, দেশের স্থিতিশীলতা রক্ষার লড়াই দীর্ঘমেয়াদি এবং তা ধৈর্য ও সংযমের মাধ্যমে এগিয়ে নিতে হবে।

শেষে সহিংসতা পরিহার করে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ভাঙচুর ও অগ্নিসংযোগ পরিহারের আহ্বান ইনকিলাব মঞ্চের

Update Time : ০৪:২৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫