Dhaka ০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, আগুন ও ভাঙচুর

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৫৭ Time View

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং তেজতুরী পাড়ায় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগ থেকে বিক্ষুব্ধ জনতার একটি মিছিল কারওয়ান বাজারের দিকে যায়। মিছিল প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছালে বিক্ষোভ শুরু হয়। পুলিশ শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি।

উত্তেজিত অংশগ্রহণকারীরা প্রথম আলো কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। গেট ভেঙে টেবিল-চেয়ার, নথিপত্র রাস্তায় বের করে এবং সেখানে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন।

পরবর্তীতে তারা পার্শ্ববর্তী ডেইলি স্টার কার্যালয়ের দিকে হামলা চালায় এবং আগুন লাগিয়ে দেয়। রাত সোয়া ১টার সময় ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নেওয়ার সময় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর পরিবারের ইচ্ছায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

এই ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জনতা রাস্তায় নেমে বিক্ষোভ করছে। শাহবাগে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছে, যেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারাও উপস্থিত রয়েছেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, আগুন ও ভাঙচুর

Update Time : ০৪:৫৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫