Dhaka ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

এনসিপি থেকে যারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে আলোচনা চলছে: আখতার

  • Reporter Name
  • Update Time : ০৯:২৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১৫৩ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে দলের পক্ষ থেকে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আখতার হোসেন বলেন, আসন বিন্যাসের বিষয়ে আমাদের মধ্যে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের আহ্বায়ক আগেই জানিয়েছেন এটি আদর্শিক জোট নয়, নির্বাচনী সমঝোতা। যারা পদত্যাগ করেছেন, তাদের বিষয়টি আমাদের আহত করেছে। তারা পদত্যাগপত্র দিয়েছেন, কিন্তু আমরা তা এখনো অফিশিয়ালি গ্রহণ করিনি। তাদের সঙ্গে আলোচনা চলছে।

জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসনের জন্য এজেন্সির খেলা।’

এসময় ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিষয়ে আখতার বলেন, ভেনেজুয়েলার ঘটনা আন্তর্জাতিক রীতিনীতি বহির্ভূত। পৃথিবীর প্রতিটি দেশকেই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

এনসিপি থেকে যারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে আলোচনা চলছে: আখতার

Update Time : ০৯:২৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬