Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

মদনে ডাকাতি মামলার আসামি ইয়াবা সম্রাট আরিফ গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০১:১৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৮ Time View

মদনে ডাকাতি মামলার আসামি ইয়াবা সম্রাট আরিফ গ্রেপ্তার

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে ডাকাতি মামলার আসামি ও ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত আরিফুল ইসলাম (৩৫) যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পৌর শহরের জাহাঙ্গীরপুর সেন্টার চৌরাস্তা মোড়ে মদন-চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম মদন সদর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার ২০১৩ সালের একটি ডাকাতি মামলার আসামি আরিফের বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারি করে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামগামী হাওলাপুরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করে যৌথবাহিনী।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ্ বলেন, “২০১৩ সালের গাইবান্ধা জেলার ডাকাতি মামলার আসামি আরিফকে যৌথবাহিনী অভিযান চালিয়ে আটক করেছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।”

উল্লেখ্য, আরিফুল ইসলাম ২০১৫ সালে নেত্রকোনা সদর থানায় ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন। ওই মামলায় (মামলা নং ২৮(১১)১৫) আদালত ২০২৩ সালে তাকে ৮ বছরের স্বশ্রম কারাদণ্ড দেন। এছাড়া চট্টগ্রামসহ দেশের বিভিন্ন থানায় অর্ধডজনেরও বেশি মামলা রয়েছে, যেগুলো বর্তমানে বিচারাধীন।

Tag :
Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

মদনে ডাকাতি মামলার আসামি ইয়াবা সম্রাট আরিফ গ্রেপ্তার

Update Time : ০১:১৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫